1 Answers

উদ্দীপকে উল্লিখিত মুস্তাকিমের ক্ষেত্রে সামাজিকীকরণের সামাজিক পরিবেশ উপাদানটি কাজ করেছে।

যে বিশেষ সমাজব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের ওপরও সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে সমাজের প্রচলিত রীতিনীতি, প্রথাপ্রতিষ্ঠান, বিধিব্যবস্থা, সকল প্রকার প্রবণতা ও সমস্যা প্রভৃতি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়েই আমাদের সামাজিক পরিবেশ গঠিত। সামাজিক পরিবেশে গড়ে উঠেছে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতি মানুষের আচরণকে নানাভাবে প্রভাবিত করে, যা সাংস্কৃতিক পরিবেশের অংশ। মানুষের সামাজিকীকরণে সাংস্কৃতিক পরিবেশের প্রভাবও গভীর। উন্নত সাংস্কৃতিক পরিবেশে মানুষের মানবিক গুণাবলি বিকশিত হয় এবং মনের প্রসারতা বাড়ে। উদ্দীপকে উল্লিখিত মুস্তাকিম ১০ বছরের কিশোর। জার্মানি থেকে বাংলাদেশে এসে প্রথম অবস্থায় খাপ খাইয়ে নিতে কষ্ট হলেও পরবর্তীতে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। ঐক্যবদ্ধ জীবনযাপনের কারণে মানুষ সামাজিক জীব হিসেবে স্বীকৃত। ঐক্যবদ্ধ জীবনযাপনের পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ। তাছাড়া প্রকৃতির উপাদানসমূহও মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সুতরাং বলা যায়, মুস্তাকিমের ক্ষেত্রে সামাজিকীকরণের সামাজিক পরিবেশ উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions