1 Answers

ফিলিস্তিনের জমিজমাগুলোতে রাষ্ট্রের একটি অন্যতম উপাদান নির্দিষ্ট ভূখণ্ডের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকে জনগণের বসবাসযোগ্য স্থানের উল্লেখ আছে, যা সেখানকার জনসংখ্যার তুলনায় অপ্রতুল। রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্রসীমা, আকাশসীমাও বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে। ভূখন্ড বিশাল বড় বা ছোট হতে পারে। যেমন- রাশিয়ার বিশাল আয়তন অথবা ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুস সালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে। যেমন- জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। সুতরাং বলা যায়, ফিলিস্তিনের জমিগুলো রাষ্ট্রের নির্দিষ্ট ভূখন্ডের বৈশিষ্ট্য বহন করে।

4 views

Related Questions