1 Answers
পুলক সেনেগাল রাষ্ট্রের যে উপাদানটির কথা উল্লেখ করেছেন পাঠ্যপুস্তকে সে উপাদানটি হচ্ছে জনসমষ্টি।
রাষ্ট্রের প্রাথমিক এবং একান্ত অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। একটি রাষ্ট্রের জনগণের উন্নতি হলে দেশের উন্নয়ন সম্ভব হয়। মানুষের মধ্যে যদি আধুনিক শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিবিদ্যার প্রসার ঘটে তবে দেশের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে আবার কয়েক হাজারও হতে পারে। যেমন- গণচীন ও ভারতে জনসংখ্যা একশত কোটির উপরে। অন্যদিকে, স্যানম্যারিনো, মোনাকো প্রভৃতি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে বিশ হাজার ও চৌদ্দ হাজার। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তাই জনসমষ্টির উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাই বলা যায়, পুলক সেনেগাল রাষ্ট্রের যে উপাদানটির কথা উল্লেখ করেছে তা হচ্ছে জনসমষ্টি।