1 Answers

হ্যাঁ, আমি মনে করি সেনেগালের জনগণের শিক্ষার উন্নয়নে রাষ্ট্রের একটি উপাদান অর্থাৎ সরকার কাজ করবে।

যেকোনো দেশের শিক্ষার উন্নয়ন এবং প্রসার ঘটানো সরকারের কাজ। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র, পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, "রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো তার মস্তিষ্কস্বরূপ।” পরিশেষে বলা যায়, সেনেগালের মতো সকল রাষ্ট্রের জনগণের শিক্ষার উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

5 views

Related Questions