1 Answers
হ্যাঁ, আমি মনে করি, সাংবাদিক মেজবাহ সাহেব যাদের বক্তৃতা শুনতে গিয়েছিলেন অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
উদ্দীপকে দেখা যায়, সাংবাদিক মেজবাহ সাহেব সংসদ ভবনে বক্তৃতা শুনতে গিয়েছিলেন। জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। আর আইন বিভাগ শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখা হয় এবং এ নিয়ন্ত্রণ আইন বিভাগ দ্বারা কার্যকর হয়। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসনসংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ সরকারের যেকোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে তেমনি সরকারের যেকোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। সরকারকে সকল শাসনসংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি মনোযোগ দিতে হয়। সংসদীয় ব্যবস্থায় সরকারের ওপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংসদ সদস্যের আস্থা হারালে যেকোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ হলো সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ। ঐ অবস্থা হলে দেশে আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পদ্ধতিতেই জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে।