1 Answers
হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের একটি গ্রহকে আমরা সন্ধ্যাতারা নামেও জানি।
উদ্দীপকে সৌরজগতের দুটি গ্রহের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। একটি হচ্ছে বুধ অন্যটি শুক্র। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। বুধের কোনো উপগ্রহ নেই। সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যধিক। শুক্র সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় এবং এটি পৃথিবীর নিকটতম গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার। একে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যাতারারূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারারূপে দেখতে পাই। সূর্যকে একবার পরিক্রমণ করতে এর সময় লাগে ২২৫ দিন। শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে কিন্তু এতে অক্সিজেন নেই। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা ৯৬ ভাগ। শুক্র গ্রহ নিজ অক্ষে খুব ধীরগতিতে আবর্তন করে। ফলে শুক্রের আকাশে বছরে দুবার সূর্য উদিত হয় এবং অস্ত যায়। গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে এসিড বৃষ্টি হয়ে থাকে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ৯০ গুণ বেশি বাতাসের চাপ রয়েছে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের একটি গ্রহকে আমরা সন্ধ্যাতারা নামেও জানি। সেই গ্রহটি হচ্ছে শুক্র।