ফারজানা রাষ্ট্রের যে পদে আসীন হতে চায় পাঠ্যপুস্তকের আলোকে সে পদের পদমর্যাদা ব্যাখ্যা কর।। (প্রয়োগ)
1 Answers
ফারজানা রাষ্ট্রের যে পদে আসীন হতে চায়, পাঠ্যপুস্তকের আলোকে সেটিকে প্রধানমন্ত্রীর পদমর্যাদার অন্তর্ভুক্ত করা যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারপ্রধান। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। তিনিই মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন।। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থার অধীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক ওপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনক্ষমতা পরিচালিত হয়। তিনি অনেক সম্মানজনক পদমর্যাদার অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের কাছে জবাবদিহি করেন।