1 Answers
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা উদ্দীপকের 'খ' রাষ্ট্রের ভূমিকার মতো ছিল।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় গণহত্যা, লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায় ভারত তা বিশ্ববাসীর কাছে সার্থকভাবে তুলে ধরে। ভারতের জনগণ ও সরকার প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালিদের দুঃখ-দুর্দশার চিত্র আন্তর্জাতিক পরিসরে সফলভাবে তুলে ধরেন।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসক শ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তি সংগ্রামে একটি অঞ্চলের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে 'খ' রাষ্ট্র আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও অন্যান্য সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করে এবং তাদের দুঃখ-দুর্দশার তথ্যও বিশ্বের দরবারে তুলে ধরে। 'খ' রাষ্ট্রের এমন ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার অনুরূপ। কেননা ভারতও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র, প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে সার্বিক সহযোগিতা করেছিল।