1 Answers
উদ্দীপকে যে শাসনব্যবস্থার কথা উল্লেখ আছে সেখানে জনগণকে সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়। জনগণই ভোটদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেন। তারা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা এ ধরনের প্রতিষ্ঠানকে রাজনৈতিক দল বলা হয়। শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক। দেশের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে দলীয় প্রচারকার্য চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীগণকে নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল-তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনি প্রচারণা চালায়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করা। সাধারণত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে থাকে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল তার রাজনৈতিক নীতিমালা ও কর্মসূচির ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করে থাকে। উদ্দীপকে বিপ্লবের বসবাসকৃত দেশে জনগণের ক্ষমতার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তার বন্ধু জন বিকির প্রতিষ্ঠান। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্বন্দ্বে জনগণকে অবহিত করে। যা রাজনৈতিক দলের কার্যক্রমকে ইঙ্গিত করে।
পরিশেষে বলা যায়, নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য।