1 Answers

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের শাসনব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

কারণ উদ্দীপকে যে শাসনব্যবস্থার উল্লেখ আছে অতে গণতান্ত্রিক শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আর এ শাসনব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এজন্যই গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর করে। সংসদের বাইরেও বক্তব্য, বিবৃতি ও সমালোচনার মাধ্যমে সরকারকে আইনের মধ্যে রাখতে বাধ্য করে। এছাড়া বিরোধী দল জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। জনগণের অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশাকে চিহ্নিত করে সার্বিক কল্যাণের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। এছাড়া সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল হলো বিকল্প সরকার। কেননা সরকার সমর্থন হারালে বা কোনো কারণে পতন হলে বিরোধী দলের ক্ষমতা লাভ ও সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়।

সুতরাং উল্লিখিত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions