1 Answers
হ্যাঁ, আমি মনে করি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'গ' তথা আইনবিভাগ 'ক' তথা শাসনবিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে।
গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখা হয়। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ সরকারের যে কোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে, তেমনি সরকারের যে কোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। সরকারকে সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি মনোযোগ দিতে হয়। সংসদীয় ব্যবস্থায় সরকারের ওপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংসদ সদস্যের আস্থা হারালে যে কোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ হলো, সম্পূর্ণ মন্ত্রীসভার পদত্যাগ। এরূপ অবস্থা হলে দেশে আবার নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী (১৯৯১) এনে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। ফলে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংসদের ক্ষমতা ও কার্যাবলি অনেক বৃদ্ধি পেয়েছে।
পরিশেষে বলা যায়, আইন বিভাগ শাসনবিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে।