1 Answers

না, দৃশ্যকল্প-২-এ 'Q' এর কার্যক্রম গণতান্ত্রিক সরকারের বহিঃপ্রকাশ নয়।

গণতান্ত্রিক শাসনব্যবস্থা হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে। ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকে দৃশ্যপট-২ এ বলপ্রয়োগের মাধ্যমে 'Q' কে সরকারপ্রধানের পদ দখল করতে দেখা যায়। যা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারপ্রধানের পদ অধিষ্ঠিত করার প্রচলিত নিয়ম পরিপন্থি। এ পদ্ধতিতে গঠিত সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত সরকারব্যবস্থার একদম বিপরীত। এরূপ একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে। কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। একনায়কের আদেশই আইন। এ ব্যবস্থায় শাসকের কারও কাছে জবাবদিহিতা থাকে না।

পরিশেষে তাই আমি মনে করি, 'Q' এর কার্যক্রম কোনোভাবেই গণতান্ত্রিক সরকারের বহিঃপ্রকাশ নয়।

5 views

Related Questions