উদ্দীপকের কার্যকলাপ টেকসই উন্নয়নবহির্ভূত কার্যক্রম- উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের কার্যকলাপ ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনতে পারবে না বলে এটি টেকসই উন্নয়নবহির্ভূত কার্যক্রম বলে আমি মনে করি।
টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া, যা ভবিষ্যতের কথা বিবেচনা করে করা হয়। প্রকৃতিকে ঠিক রেখেই টেকসই উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। পরিবেশ বিপর্যস্ত হয় এরকম কোনো কর্মকাণ্ডই টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত হবে না। উদ্দীপকের কৃষক রাউফুল মিয়া রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে ফসল উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালান। সরকারের পক্ষ থেকে ভর্তুকিসহ কীটনাশক ওষুধ সরবরাহের কার্যক্রম পরিচালনা করায় এ বিষয়টি আরও সহজলভ্য হয়েছে। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পেলেও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি টেকসই উন্নয়ন কার্যক্রমের আওতাভুক্ত নয়। টেকসই উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতের কথা বিবেচনা করেই পরিচালনা করা হয়। টেকসই উন্নয়ন মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম এবং একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়ায় না। পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষ ও প্রাণিসম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয়। তাই ফসলি জমির জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়ানোকে টেকসই উন্নয়ন সমর্থন করে না। এতে ব্যক্তিস্বার্থ হাসিল হলেও সামষ্টিক উন্নয়ন ঘটে না। উপরিউক্ত আলোচনা শেষে একথা নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের কার্যকলাপ টেকসই উন্নয়নবহির্ভূত কার্যক্রম।