1 Answers
হ্যাঁ, আমি মনে করি, তুহিনের অঞ্চলটি পূর্ব পাকিস্তানের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়েছিল।
পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চাইতে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসন-শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পর্কের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ায় বিরাট। পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনীতি নিয়ন্ত্রণে কোনো ক্ষমতা ছিল না। কেন্দ্র সরাসরি এসব নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সমুদয় আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। পাকিস্তানে প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ছিল। প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈষম্য লক্ষ করা যায়। পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। মোট অফিসারের মাত্র ৫%, সাধারণ সৈনিকের মাত্র ৪ শতাংশ, নৌবাহিনীর উচ্চপদে ১৯%, নিম্নপদে ৯%, বিমান বাহিনীর পাইলটদের ১১%, টেকনিশিয়ানদের ১.৭% ছিলেন বাঙালি। এ থেকে দেখা যায়, অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্য ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য রয়েছে। তাই বলা যায়, তুহিনের অঞ্চলটি পূর্ব পাকিস্তানের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়েছিল।