1 Answers

হ্যাঁ, আমি মনে করি, টনির পরিবারের মতো পরিবার বাংলাদেশে খুবই কম।

টনির মা পরিবারের প্রধান। তাই এ পরিবারকে আমরা মাতৃপ্রধান পরিবার বলতে পারি। বাংলাদেশের পরিবার মূলত পিতৃপ্রধান। তবে শহরের কিছু উচ্চশিক্ষিত ও উদার দৃষ্টিসম্পন্ন পরিবারে সমতার নীতি লক্ষ করা যায়। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর মতামতের গুরুত্ব দেন। পিতৃপ্রধান পরিবারে নারীর মর্যাদা স্বীকার করা হয় না। পরিবার পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজও পুরুষের ওপর ন্যস্ত। পিতৃপ্রধান পরিবারের অর্থ পরিবারের ক্ষমতা বয়স্ক পুরুষ সদস্যের হাতে থাকে। আর পরিবারের ক্ষমতা বলতে পরিবার পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়। মাতৃপ্রধান পরিবারে মাতাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মেয়েরাই সম্পত্তির উত্তরাধিকারী গরা হয়। হয়। মাতা ক্ষমতার অধিকারী হলেও পুরুষ সহায়তা করে।

তাই বলা যায়, আমাদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবারের সংখ্যা খুবই কম।

4 views

Related Questions