1 Answers

উদ্দীপকের সগির আলী রাজনৈতিক স্বাধীনতা ভোগ করেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে স্বাধীনতা ব্যক্তিকে রাষ্ট্রের শাসন কাজে অংশগ্রহণের সুযোগ প্রদান করে তাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীনতা। ভোট দান, নির্বাচিত হওয়া, সরকারি চাকরিতে নিয়োগ লাভ, সরকারি সিদ্ধান্তের সমালোচনার অধিকার, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার দৃষ্টান্ত।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের অংশগ্রহণ ও নিরাপত্তা লাভের অধিকারই মূলকথা। এ ধরনের শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা, অপরিহার্য। রাজনৈতিক স্বাধীনতার ফলেই নাগরিকরা রাষ্ট্রের যাবতীয় কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। বস্তুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার ব্যপ্তি বিশাল। নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার মধ্যে একটি হলো বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ করা। এই স্বাধীনতার কারণে একজন নাগরিক বিদেশে অবস্থানকালে বিপদে পড়লে তার নিজ রাষ্ট্রের কাছ থেকে সাহায্য-সহযোগিতা লাভ করে। যেমনটা আমরা উদ্দীপকে লক্ষ করি। উদ্দীপকের সগির আলী সৌদি আরবে কাজের খোঁজে গেলে সেখানে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়লে বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয় এবং দূতাবাসের সহযোগিতায় তার সমস্যা সমাধান হয়।
পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে। এজন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা বিশেষ গুরুত্বের দাবিদার।

5 views

Related Questions