1 Answers
উদ্দীপকের অর্ণব আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার ভোগ করেছে।
সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্তভাবে অপরিহার্য। যেমন- জীবন রক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের অধিকার, সম্পত্তি লাভ ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি
প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় সীমানার মধ্যে সম্পত্তি ভোগের অধিকার রয়েছে। কেউ যাতে জোর করে অন্যের সম্পত্তি দখল করতে না পারে তার পর্যাপ্ত ব্যবস্থার নামই সম্পত্তি লাভ বা ভোগের অধিকার। উদ্দীপকে দেখা যায়, অর্ক তার ভাই অর্ণবের জমি জোরপূর্বক দখল করে রাখলে অর্ণব আইনের আশ্রয় গ্রহণ করে এবং সম্পত্তি ফিরে পায়, যা অর্ণবের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার ভোগের বিষয়টিই প্রতিফলিত করে।
পরিশেষে বলা যায়, যেহেতু সম্পত্তি লাভের অধিকার সামাজিক অধিকার এবং অর্ণব আইনের আশ্রয় গ্রহণ করে সে অধিকার ফিরে পেয়েছে, সেহেতু বলা যায়, অর্ণব সামাজিক অধিকার ভোগ করেছে।