1 Answers

উদ্দীপকে নাহিদের দ্বারা হাজী শরীয়তউল্লাহকে নির্দেশ করা হয়েছে। তার কর্মকাণ্ডের ফলেই ইংরেজ শাসনামলে ইসলামের প্রকৃত শিক্ষা ও অধিকার আদায়ে সচেতনতা গড়ে তোলা সম্ভব হয়েছিল।

ইংরেজ শাসনামলে নবজাগরণ ও সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তউল্লাহ তাদের অন্যতম। তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করে ইসলাম ধর্মের ওপর অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি উপলব্ধি করেন, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার এবং অনাচারমুক্ত করতে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নাম 'ফরায়েজি আন্দোলন'।
ফরায়েজি আন্দোলনে বাংলার শোষিত, নির্যাতিত দরিদ্র রায়ত, কৃষক, তাঁতি সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। শরীয়তউল্লাহর ওপর দরিদ্র জনগোষ্ঠীর আস্থা, বিশ্বাস নিম্নশ্রেণির জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলে। তিনি জমিদারদের সব অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠনেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবেই তিনি ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন।
উপরের আলোচনা শেষে তাই বলা যায়, হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ডের ফলে ইংরেজ আমলে ইসলামের প্রকৃত শিক্ষায় ফিরে যাওয়া ও অধিকার আদায়ে সচেতনতা গড়ে তোলা সম্ভব হয়েছিল।

5 views

Related Questions