রিপন ও তার স্ত্রীর কাজের প্রকৃতি কি একই ধরনের? উল্লেখপূর্বক তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
পরিবারের কার্যাবলি বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, রিপন ও তার স্ত্রীর কাজের প্রকৃতি একই ধরনের নয়।
উদ্দীপকের রিপন গ্রামের একটি ইটের ভাটায় কাজ করেন। এছাড়া বাড়িতে নিজের পুকুরে মাছের চাষও করেন। রিপনের এসব কাজ পরিবারের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। কেননা যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কাজ সম্পাদন করে। আদিম সমাজেও পরিবারকে কেন্দ্র করে খাদ্যসংগ্রহ, পশু-পাখি শিকার এবং পরবর্তী সময়ে কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হতো।
অন্যদিকে রিপনের স্ত্রী প্রতিদিন তাদের সন্তানকে স্কুলে নিয়ে যান এবং স্কুল ছুটির পর সন্তানকে সঙ্গে করে বাড়ি ফিরেন। রিপনের স্ত্রীর এরূপ কাজের মধ্যে পরিবারের শিক্ষামূলক কাজ প্রতিফলিত হয়েছে। কেননা সন্তানকে লেখাপড়া শেখানো পরিবারের শিক্ষামূলক কাজ। এছাড়া শিশু সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণও পরিবার থেকেই শেখে। শিশুর মধ্যে এসব বোধ জাগানো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত।
পরিশেষে বলা যায়, রিপনের কাজটি পরিবারের অন্তর্ভুক্ত। আর তার স্ত্রীর কাজের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক কাজের প্রতিফলন ঘটেছে। তাই তাদের কাজের প্রকৃতি ভিন্ন ধরনের।