1 Answers

অনুচ্ছেদে উল্লিখিত সংকটটি হলো দেশের উত্তরাঞ্চলে আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়া অর্থাৎ নদীটি বিলুপ্ত হওয়া। একটা সময় ছিল যখন আজমল মিয়া এ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে নদীটির রূপ পরিবর্তিত হয়ে যাওয়ায় অর্থাৎ বিলুপ্ত হওয়ায় আজমল মিয়াকে জীবিকা পরিবর্তন করতে হয়েছে। আর তাই ভিটামাটি হারিয়ে এখন তিনি নিঃস্ব। এ সংকটটি নিরসনে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা হলো-

১. নদীতে নিয়মিত খনন করা, 

২. অপ্রয়োজনীয় বাঁধ, পুল-কালভার্ট নির্মাণ না করা এবং 

৩. পানির প্রবাহ ঠিক রাখার উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

বাংলাদেশের নদীসমূহে উজান থেকে প্রচুর পানি আসে। এ পানিতে থাকে প্রচুর পলি। এসব পলি নদীর তলদেশকে ভরাট করে ফেলে। ফলে নদীগুলোতে চর পড়ে পানির প্রবাহ কমে গেছে এবং অনেক নদী বিলুপ্ত হয়েছে। তাছাড়া বাঁধ, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণের ফলেও নদী শুকিয়ে যায়। এভাবেই নদীসমূহ বিলুপ্তির পথে ধাবিত থাকে। তাই অনুচ্ছেদে উল্লিখিত সংকটটি নিরসনে প্রস্তাবিত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে।

4 views

Related Questions