খাদিজাদের উক্ত সমস্যার প্রতিরোধে তার বাবার নেওয়া পদক্ষেপ কি যথেষ্ট? তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
না, উদ্দীপকে খাদিজাদের সমস্যা তথা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তার বাবার নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে আমি মনে করি।
উদ্দীপকের দৃশ্য-২ এ দারিদ্র্যের কারণে খাদিজার দ্রুত বিয়ে হয়ে যায় এবং বাবার বাড়ি থেকে টাকা এনে না দিতে পারায় সে স্বামীর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার প্রতি এরূপ সহিংসতার প্রতিরোধে সমাজে বিচার না পেয়ে খাদিজার বাবা আইনের আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি আশ্রয় গ্রহণ অবশ্যই একটি কার্যকর সমাধান। কিন্তু কেবল আইনি আশ্রয় লাভ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যথেষ্ট নয়। এক্ষেত্রে সমাজকেও এগিয়ে আসতে-হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন কার্যকর ভূমিকা রাখতে পারে। নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান, নারীর জন্য ঋণদান কর্মসূচি প্রভৃতি কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যেতে পারে। পরিবারে ছেলেমেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান করতে হবে। ছেলেমেয়েদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকলে নারীর অবমূল্যায়ন ও নারীর প্রতি সহিংসতা হ্রাস পাবে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা রোধে অবশ্য কর্তব্য কিছু করণীয় হলো- নারীর অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, নারীর অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ, ব্যাপক সচেতনতা সৃষ্টি, কঠোর আইন প্রণয়ন ও তা জনসম্মুখে প্রচার করা ইত্যাদি। স্পষ্টত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের আশ্রয় লাভ পর্যাপ্ত পদক্ষেপ নয়।
তাই বলা যায়, খাদিজার বাবার নেওয়া উদ্যোগকে যথেষ্ট বলে আমি মনে করি না।