1 Answers
উদ্দীপকে পানি সম্পদের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমিও মনে করি, এ পানি সম্পদ রক্ষায় সম্পদটির সদ্ব্যবহারই যথেষ্ট।
পানি এমন একটি সম্পদ, যা প্রাকৃতিক উপায়ে রূপান্তরিত হয়ে বার বার আমাদের কাছে ফিরে আসে। পানিচক্রের মাধ্যমে পানি আমরা বার বার ফিরে পাই। কিন্তু মানুষের কতিপয় অবিবেচনাপ্রসূত কাজের ফলে এ পানিসম্পদ নষ্ট হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। পানির চক্রটি ব্যাহত হচ্ছে। অথচ এ প্রক্রিয়া চলে এসেছে হাজার কোটি বছর ধরে। কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা যখন এর অপব্যবহার করতে শুরু করি, দূষণ ঘটাতে থাকি, তখনই এটি আমাদের ওপরও প্রতিশোধ নিতে থাকে। পানির গতিপ্রবাহ নষ্ট করার ফলে নদীর স্বাভাবিক ধারা নষ্ট হচ্ছে। ফলে দেখা দিচ্ছে বন্যা, খরা কিংবা নদীভাঙন। পানির অতিরিক্ত দূষণের ফলে পানিচক্রে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। যা পানির ওপর নির্ভরশীল অন্যান্য সম্পদের ক্ষতিসাধন করছে। পানি ব্যবস্থাপনার প্রাকৃতিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার ফলে পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। ফলে মরুকরণ হচ্ছে। এতসব বিপর্যয় ও দুর্যোগের কারণ একটিই, আর তা হলো পানির যথাযথ ব্যবহারের পথে বাধা সৃষ্টি করা।
পরিশেষে মনে করি, পানির যথাযথ ব্যবহারই পারে এ সম্পদকে রক্ষা করতে।