1 Answers
'সংরক্ষণ ব্যবস্থা থাকলে এ ধরনের পচনশীল পণ্যের ব্যবসায়ে সফলতা আসে'- কথাটি যৌক্তিক বলে আমি মনে করি।
পণ্যদ্রব্য উৎপাদনের সময় থেকে বিক্রি বা ভোগের সময় পর্যন্ত সংরক্ষণ করার ফলে সময়গত উপযোগ তৈরি হয়। বিপণনের বিভিন্ন পর্যায়ে পণ্যসামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। পচনশীল পণ্য গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায়ী আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।
উদ্দীপকের জনাব আব্বাস একজন আলু ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে প্রচুর পরিমাণে আলু কেনেন। এরপর তিনি যথাযথভাবে তা সংরক্ষণ করেন। পরবর্তীতে চাহিদা অনুযায়ী তিনি দেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করেন।
সাধারণত উৎপাদন মৌসুমে আলুর সরবরাহ বেশি থাকে। ফলে ঐ সময়ে আলুর দাম তুলনামূলক কম থাকে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তাই উৎপাদনের সময় জনাব আব্বাস আলু সংরক্ষণ করেন। পরবর্তীতে আলুর দাম বাড়লে এবং বাজারে চাহিদা তৈরি হলে তিনি তা সরবরাহ করেন। এতে তার ব্যবসায়ের ক্ষতির আশঙ্কা থাকে না। পাশাপাশি আর্থিকভাবে তিনি লাভবান হন। সংরক্ষণ ব্যবস্থা থাকার কারণেই তিনি বেশি মুনাফা অর্জন করতে পারেন। এতে সহজে ব্যবসায়ে সফলতা আসে। সুতরাং, সংরক্ষণ ব্যবস্থা জনাব আব্বাসের ব্যবসায়ে সফলতা অর্জনে সহায়তা করে।