1 Answers
জালাল সাহেবের রেস্তোরায় লোক সমাগম বৃদ্ধি করার জন্য কতগুলো বিষয়ে সর্তক হতে হবে।
জালাল সাহেব ও ফখরুদ্দিন সাহেব একই সময় রেস্তোরা চালু করেন। কিন্তু জালাল সাহেবের রেস্তোরায় লোক সমাগম কম হয়। এক্ষেত্রে তাকে কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। জালাল সাহেবকে দৈনিক খাদ্য তালিকা তৈরি করতে হবে। তার রেস্তোরার ব্যবস্থাপক, পাচক, সাহায্যকারী, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে। প্রত্যেকের দায়িত্ব বণ্টনে জালাল সাহেবকে সজাগ হতে হবে। এছাড়া সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেদিকেও লক্ষ রাখতে হবে।
দৈনিক প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী খাদ্য প্রস্তুত করতে হবে। এর ফলে খাদ্যের অপচয় রোধ করা সম্ভব হবে। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের মান উন্নয়ন করা। খাদ্যের মান বজায় রাখার ব্যাপারে সচেতন হওয়া। রন্ধন ও পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জনস্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। রন্ধনশালার প্রতি বিশেষ যত্নবান হতে হবে। রেস্তোরায় যেসব লোকের আগমন বেশি তাদের চাহিদা অনুযায়ী মেনু পরিকল্পনা করতে হবে। পরিবেশন পদ্ধতি অনুযায়ী স্থানের বিন্যাস ঠিক করতে হবে। সে অনুযায়ী কর্মীসংস্থান করতে হবে। খাদ্য ক্রয়, গুদামজাত, প্রক্রিয়াকরণ, রান্না ও পরিবেশন ইত্যাদি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে জালাল সাহেবকে সতর্কতা অবলম্বন করতে হবে। রেস্তোরার পয়ঃপ্রণালী ও নিষ্কাশনের ব্যাপারে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পুষ্টিবিদ মেনু অনুযায়ী রান্না ও পরিবেশন তদারকি করবেন। এতে রন্ধন পদ্ধতি সঠিক থাকবে।
সঠিক ব্যবস্থাপনার অভাবে জালাল সাহেবের রেস্তোরায় লোক সমাগম কম হয়। সেক্ষেত্রে উপরিউক্ত পদক্ষেপসমূহ যথাযথভাবে কার্যকর করলে। তার রেস্তোরার সুনাম বৃদ্ধি পাবে।