1 Answers
ফখরুদ্দীন সাহেবের রেস্তোরায় লোক সমাগম বৃদ্ধি পাওয়ার কারণ হলো রন্ধনকালীন সতর্কতা ও পরিবেশনে পরিচ্ছন্নতা।
রান্নার সময় বিশেষ সতর্কতা অবলম্বন কলে পুষ্টি উপাদানের সর্বাধিক সংরক্ষণ করা সম্ভব। আবার পরিবেশেনে পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
ফখরুদ্দীন ও জালাল সাহেব ঢাকার একটি প্রসিদ্ধ এলাকায় রেস্তোরা চালু করেন। জালাল সাহেব তার রেস্তোরার রান্না ও পরিবেশনের প্রতি বিশেষ যত্নবান হন। এর ফলে তার রেস্তোরায় লোক সমাগম বৃদ্ধি পায়। এক্ষেত্রে তিনি রন্ধনকারীর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে লক্ষ রাখেন। খাবারে যাতে মশামাছি বসতে না পারে সেজন্য খাবার ঢেকে রাখার ব্যবস্থা করেন। খাদ্য প্রস্তুতের প্রয়োজনীয় জিনিসপত্র বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার ব্যাপারে রন্ধনকারীদের সতর্ক করে দেন। নোংরা-দূষিত পানি যাতে খাদ্য প্রস্তুতের সময় ব্যবহার করা না হয় সে ব্যাপারে তিনি সতর্ক থাকেন। যেসব পাত্রে খাবার পরিবেশন করা হয় সেগুলোর পরষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখেন। রান্নাঘরে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা রাখেন। কারণ স্যাঁতসেতে স্থানে জীবাণুর আক্রমন বৃদ্ধি পায়। এছাড়া রান্নার সময় সঠিক নিয়ম মেনে তিনি রান্না হচ্ছে কিনা সেদিকে দৃষ্টি রাখেন। কারণ এতে খাদ্যের পুষ্টিমূল্য বজায় থাকে এবং খাবার স্বাস্থ্যসম্মত হয়।
ফখরুদ্দীন সাহেব রান্নার সঠিক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি পরিবেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখেন। এ কারণেই তার রেস্তোরায় লোক সমাগম বৃদ্ধি পায়।