1 Answers
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির ব্যবহার এখন সর্বক্ষেত্রে। ব্যবসায় ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন সাধন ঘটছে।
উদ্দীপকে নাসিমা বেগমের বুটিক কারখানায় কর্মীদের আর্থিক প্রেষণা দেওয়ার কারণে তার প্রতিষ্ঠানটি মানসম্মত শাড়ি উৎপাদন করে অল্প দিনের মধ্যে বেশ খ্যাতি অর্জন করে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত উন্নতি করছে। নাসিমা বেগমের প্রতিষ্ঠানে কোনো প্রকার আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। ফলে প্রতিযোগিতামূলক বাজারে ক্রমেই পিছিয়ে পড়ছে।
কারণ প্রতিষ্ঠানে আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারের ফলে অতি দ্রুত নিখুঁত, সুন্দর, বাহারি ডিজাইনের পণ্য উৎপাদিত হচ্ছে এবং উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন খরচও কম পড়ছে। যা নাসিমার বুটিক কারখানা থেকে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে উৎপাদন করতে না পাড়ায় তার প্রতিষ্ঠানে ক্রমেই বিক্রয় ও মুনাফা হ্রাস পাচ্ছে।
তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশের সাথে খাপখাইতে না পারাই নাসিমা বেগমের প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পাওয়ার অন্যতম কারণ।