1 Answers

ঝুঁকি গ্রহণের মানসিকতাই তাহমিনা বেগমের ব্যবসায় সাফল্যের অন্যতম কারণ'- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।

ঝুঁকি গ্রহণের মানসিকতা উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য। উদ্যোক্তা একজন ব্যক্তি যিনি শিল্পের ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি নেন। উদ্যোক্তা লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। কেননা ঝুঁকিবিহীন ব্যবসায় সম্ভব নয়। তবে অধিক ঝুঁকি কখনও কখনও ব্যবসায়ের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তাই বিচার-বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয়। তাই ঝুঁকি গ্রহণের মনোভাব উদ্যোক্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্দীপকে দেখা যায়, তাহমিনা বেগম লোকসানের ঝুঁকি থাকা সত্ত্বেও অদম্য সাহস নিয়ে হস্তজাত শিল্পের কারখানা স্থাপন করেন। একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় তিনি মূলধন সমস্যা মোকাবিলা করে সফল ব্যবসায়ীর ভূমিকায় অবতীর্ণ হলেন। তাহমিনা বেগম যদি ঝুঁকি নেওয়ার সাহস না দেখাতেন তবে সফলতা লাভ তার পক্ষে অসম্ভব হতো।

সুতরাং বলা যায়, 'ঝুঁকি গ্রহণের মানসিকতাই তাহমিনা বেগমের ব্যবসায় সাফল্যের অন্যতম কারণ'- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।

4 views

Related Questions