1 Answers

করিমের প্রতিষ্ঠানটির সাফল্যের কারণ হলো কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ।

কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়। এরূপ সংগঠনে বিশেষজ্ঞদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে।

উদ্দীপকে রহিম ও করিম দুটি ভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। করিম বিশেষায়িত কাজগুলো দক্ষ ব্যক্তিদের হাতে ছেড়ে দেন। ফলে প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য সরবরাহ করতে পারছে। অর্থাৎ করিম কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণের ফলে করিমের প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করেছে।

4 views

Related Questions