1 Answers

"দক্ষ ব্যবস্থাপনার অভাবই প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ।"- উক্তিটি যৌক্তিক।

দেশের সুসম উন্নয়ন এবং ব্যবসায় ও শিল্পখাত সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মূলত রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। তবে দক্ষ ব্যবস্থাপনাই বিভিন্ন অসুবিধার কারণে 'রাষ্ট্রীয় ব্যবসায় এর উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হলেও এর পরিচালনা খরচ নির্ণয় করার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজন পড়ে। কিন্তু যথাযথ নিয়ন্ত্রণের অভাবে তথা দক্ষ ব্যবস্থাপনার অভাবে এবং সেবার মান অনুন্নত হওয়ায় যাত্রীরা এ সেবা ব্যবহারে অনাগ্রহী হয় এবং সেবা ব্যবহারের পর মূল্য পরিশোধ না করায় এ প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানে দুর্নীতি, অদক্ষতা, ঘন ঘন সরকার নীতির পরিবর্তন ও স্বজনপ্রীতিও লক্ষ করা যায়। সরকারের উক্ত সমস্যাগুলো দূর করে সেবা উন্নত করার চেষ্টা করতে হবে। তাই যথাযথ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান উন্নত করে এবং দুর্নীতি রোধ করে এ লোকসান কমানো সম্ভব।

সুতরাং, সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার লোকসান কমানো সম্ভব। তাই বলা যায়, "দক্ষ ব্যবস্থাপনার অভাবই প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ।"- উক্তিটি যৌক্তিক।

4 views

Related Questions