1 Answers

প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তনে দেশের অর্থনীতিতে যুগান্তকারী প্রভাব পড়বে।

নাগরিকের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র নিজস্ব মালিকানা ও নিয়ন্ত্রণে ব্যবসায়-বাণিজ্য ও সেবাকর্ম পরিচালনা করে। রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় ব্যবসায় সরকার কর্তৃক গঠিত হয় এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়।

উদ্দীপকে ১৯৯০ সালে গঠিত একটি ব্যক্তিমালিকানাধীন ভারী শিল্পপ্রতিষ্ঠানে বর্তমানে বিনিয়োগকারিগণ বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলে। এতে প্রতিষ্ঠানটির মূলধন বৃদ্ধি ব্যাহত হয়। ফলে এটি বৃহদায়তন উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। এতে দেশের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। তাই ২০০০ সালে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণরূপে জাতীয়করণ করা হয়। বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যবসায় সংগঠনগুলো মুনাফাকে প্রাধান্য দেওয়ায় অনেক সময় জনগণ ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য ও সেবাপ্রাপ্তি হতে বঞ্চিত হয়। জনগণের স্বার্থ রক্ষায় সর্বাধিক সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ এবং সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র নিজস্ব নিয়ন্ত্রণে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করে। রাষ্ট্রীয় ব্যবসায় হতে অর্জিত মুনাফা সরকার রাষ্ট্রীয় উন্নয়নে ব্যয় করে।

জনকল্যাণই রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য। এটি জনসাধারণকে ন্যায্যমূল্যে পণ্যদ্রব্য ও সেবা সরবরাহ করে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় এবং সম্পদের সুসম বণ্টনের মাধ্যমে সমভাবে দেশের উন্নয়ন ঘটায়। তাই, প্রতিষ্ঠানটির জাতীয়করণে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

4 views

Related Questions