1 Answers

না, উদ্দীপকে সিংহ সম্বন্ধে বাবা যে সংজ্ঞা দিয়েছেন তা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয়। কারণ এতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে আমার মতের পক্ষে যুক্তি দেখানো হলো-

যৌক্তিক সংজ্ঞার ২নং নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্তর্থকে সমপরিমাণ হতে হবে, কম বা বেশি হতে পারবে না। কিন্তু কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট পদের ব্যক্তর্থের চেয়ে বেশি ব্যক্তর্থযুক্ত পদ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে 'অতিব্যাপক সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উজ্জ্ব ঘটে। এরূপ ক্ষেত্রে সংজ্ঞেয়ের ব্যক্তর্থের চেয়ে সংজ্ঞার্থের ব্যকুর্থ বেশি থাকে। অর্থাৎ এক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ সমপরিমাণ হয় না, বরং সংজ্ঞার্থে সংজ্ঞেয়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ বিষয় বা বস্তুর উল্লেখ থাকে। যেমন- 'মানুষ হয় প্রাণী', এ সংজ্ঞা অনুযায়ী, মানুষ প্রাণী হলেও মানুষ ছাড়া আরো অনেক প্রাণী আছে, যেমন: গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি। সেক্ষেত্রে মানুষের এই সংজ্ঞাটি এসব প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অর্থাৎ এ সব প্রাণীও মানুষের উপরিউক্ত সংজ্ঞাটির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বস্তুত মানুষ ও প্রাণীর ব্যকুর্থ সমপরিমাণ নয়, বরং মানুষের চেয়ে প্রাণীর ব্যক্তর্থ বেশি। কাজেই 'প্রাণী' দ্বারা মানুষকে সংজ্ঞায়িত করায় আলোচ্য সংজ্ঞাটি অতিব্যাপক সংজ্ঞায় পরিণত হয়েছে।

একইভাবে, সিংহ পদের সংজ্ঞায় 'সিংহ হলো এক শ্রেণির হিংস্র জীব', বলায় সিংহ ছাড়াও বাঘ, কুমির, ভাল্লুক, হায়েনা, চিতা ইত্যাদি প্রাণীও সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ফলে 'সিংহ' পদের ব্যক্তর্থের চাইতে 'হিংস্র জীব' পদটির ব্যক্তর্থ বেশি হয়ে 'অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' সৃষ্টি হয়েছে। তাই, যথার্থ সংজ্ঞা প্রদান করতে হলে সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থের ব্যক্তর্থ সমান হতে হরে।

4 views

Related Questions