1 Answers

অনুচ্ছেদে বর্ণিত গীতার নির্দেশিত শ্রেণিকরণটি হলো কৃত্রিম শ্রেণিকরণ। কৃত্রিম শ্রেণিকরণ বৈজ্ঞানিক শ্রেণিকরণ থেকে আলাদা। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো-

যে শ্রেণিকরণ প্রক্রিয়ায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করা হয়, তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। কৃত্রিম শ্রেণিকরণ আমাদের ইচ্ছা বা সুবিধার উপর নির্ভর করে। যেহেতু কৃত্রিম শ্রেণিকরণে কোনো বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না, সেহেতু এ শ্রেণিকরণকে অবৈজ্ঞানিক শ্রেণিকরণ বলা হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণ বৈজ্ঞানিক শ্রেণিকরণ থেকে আলাদা। যেমন: লাইব্রেরির কোনো বইয়ের আকৃতি, রং, মূল্য ইত্যাদি সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করলে তখন সেটি হয় কৃত্রিম শ্রেণিকরণ। সুতরাং মনগড়া, গুরুত্বহীন, ইচ্ছেমতো বাহ্যিক সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে কৃত্রিম শ্রেণিকরণ করা হয়।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, কৃত্রিম শ্রেণিকরণ যেহেতু মনগড়া; গুরুত্বহীন, ইচ্ছেমতো বাহ্যিক সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে কৃত্রিম শ্রেণিকরণ করা হয়; তাই বলা যায়, অনুচ্ছেদে বর্ণিত গীতার নির্দেশিত শ্রেণিকরণটি বৈজ্ঞানিক শ্রেণিকরণ থেকে আলাদা।

4 views

Related Questions