1 Answers

'প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার মধ্য স্তরের কর্মীই সাফল্যের অন্যতম শক্তি'- কথাটি যুক্তিযুক্ত।

উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলে।

মি. সাদিক ২০১৫ সালের জন্য বিক্রয় টার্গেট নির্ধারণ করেন। তার গৃহীত টার্গেট অনুযায়ী ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করা হয়েছে বিধায় প্রতিষ্ঠানের টার্গেট বা উদ্দেশ্যসমূহ পূরণ করা সম্ভব হয়েছে। মূলত একজন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক হিসেবে সে যে উদ্দেশ্য নির্ধারণ করেছে তা পূরণ করেছে মধ্য স্তরের কর্মীরা।

মধ্য পর্যায়ের ব্যবস্থাপক মূলত উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেকোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করে মধ্যস্তরের কর্মীরা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের নির্দেশিত কাজগুলো মধ্য স্তরের ব্যবস্থাপকগণ ধারাবাহিকভাবে সম্পাদন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করে। তাই বলা যায়, ব্যবস্থাপনার মধ্য স্তরের কর্মীই সাফল্যের অন্যতম শক্তি।

5 views

Related Questions