1 Answers
শক্তি যাতে দুর্বল না হয় এটা বলতে মি. শোভন একতাবদ্ধ শক্তিকে বুঝিয়েছেন।
সকলে মিলে একভাবে, একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে, একতা বলে। ঐকবদ্ধভাবে এই চলার ফলে যে শক্তির সৃষ্টি হয় তাই "একতাই বল" নামে অভিহিত।
উদ্দীপকে মি. শোভন এলাকার কৃষকদের সংগঠিত করে প্রাথমিক সমবায় সমিতি গড়ে তুলেছেন। তাদের সমিতিটি থানা সমবায় সমিতির সদস্য। প্রতি তিন বছর পরপর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। এ নিয়ে সদস্যদের মাঝে ভুল বুঝাবুঝি যাতে না হয় এ নিয়ে মি. শোভন শঙ্কায় থাকেন। তিনি ভাবেন কোনোভাবেই তাদের শক্তি যেন। দুর্বল না হয়। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে, ঐক্যই তাদের শক্তি। এই প্রধান মূলনীতির ওপর সমবায় প্রতিষ্ঠিত। সমবায়ের সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সমবায়ে যার যে পরিমাণ মূলধনই থাকুক না কেন সরাই এক ভোটের অধিকারী। সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনার ক্ষেত্রেও এভাবেই সমবায়ের সদস্যদের মধ্যে সাম্য ধরে রাখার চেষ্টা করা হয়। একতার মাধ্যমে দরিদ্রতম ব্যক্তিরাও উচ্চবিত্ত শ্রেণির যেকোনো অনাচারকে প্রতিহত করতে পারে। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক।
তাই বলা যায়, শক্তি যাতে দুর্বল না হয় এটা বলতে মি. শোভন একতাবদ্ধ শক্তিকে বুঝিয়েছেন।