1 Answers

উদ্দীপকে মি. সুজন কর্মীসংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস ব্যবহার করেন তাতে মি. সাগরের থেকে তার এগিয়ে থাকা স্বাভাবিক- বক্তব্যটি যথার্থ।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে।

উদ্দীপকে মি. সুজন কর্মীসংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎসের ব্যবহার করেন। বাহ্যিক উৎস থেকে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। এ পদ্ধতিতে অনেকের মধ্যে হতে বাছাই করে অভিজ্ঞ ও যোগ্যতম কর্মী সংগ্রহ করা যায়। এভাবে সংগৃহীত নুতুন কর্মীদের প্রতিভা, কর্ম অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান, দৃষ্টিভঙ্গি ইত্যাদি দ্বারা কেবল প্রতিষ্ঠানই সমৃদ্ধ হয় না, সহকর্মিগণও বিশেষভাবে উপকৃত হয়ে থাকে। ফলে প্রতিষ্ঠানের সাফল্য দ্রুততর হয়। অপরদিকে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হলে এতে প্রতিষ্ঠানের কর্মীর সুপারিশ থাকে এবং পদোন্নতির ক্ষেত্রে কর্মরত কর্মীদেরকে পদোন্নতি করা হয়। ফলে প্রতিষ্ঠানে সৌহার্দমূলক পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মীসংগ্রহের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য কম দেওয়া হয়। সুতরাং অভ্যন্তরীণ উৎসের চেয়ে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে প্রতিষ্ঠান এগিয়ে থাকা স্বাভাবিক।

সুতরাং বলা যায়, বাহ্যিক উৎস থেকে দক্ষ কর্মী সংগ্রহের ফলে মি. সুজনের প্রতিষ্ঠানে সফলতা এসেছে।

4 views

Related Questions