1 Answers

উদ্দীপকে মুশফিকের ব্যবসায় চালাতে না পারার কারণ হলো বাধ্যতামূলক বিলোপ সাধন।

ব্যবসায়ের সকল সদস্য কিংবা একজন ছাড়া বাকি সব সদস্য দেউলিয়া হয়ে পড়লে, অবৈধ বলে গণ্য হলে, অথবা রাষ্ট্রীয়ভাবে। আইন করে কোনো বিশেষ ধরনের ব্যবসায় বন্ধ করে দেওয়া হলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে।

উদ্দীপকে মুশফিক, মুকিত ও হায়দার তিনজন মিলে অংশীদারি ব্যবসায় গড়ে তোলেন। ব্যবসায় চলাকালে ব্যক্তিগত দুরবস্থার কারণে মুকিত আদালতে দেউলিয়া ঘোষিত হয়। মুশফিক ব্যবসায় চালিয়ে নিতে আগ্রহী হলেও তা সম্ভব হয়নি। কারণ ব্যবসায়ে মুশফিক ও মুকিত হলো সাধারণ অংশীদার এবং হায়দার হলো সীমিত অংশীদার। হঠাৎ মুকিত দেউলিয়া হয়ে যাওয়ার ফলে তাদের একজন সাধারণ অংশীদার কমে যায়। এজন্য মুশফিক ব্যবসায় চালাতে ব্যর্থ হয়। তাই বলা যায়, মুশফিকের ব্যবসায় চালাতে না পারার কারণ হলো বাধ্যতামূলক বিলোপ সাধন।

উপরিউক্ত আলোচনায় বলা যায়, অংশীদারি ব্যবসায়ে বিভিন্ন ধরনের অংশীদার থাকতে পারে। চুক্তি সম্পাদনের যোগ্য যেকোনো ব্যক্তিই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে। অন্যথায় প্রতিষ্ঠানের বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে।

5 views

Related Questions