1 Answers

উদ্দীপকে প্রতিষ্ঠানটি দেনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারার কারণ হলো প্রতিষ্ঠানটি অনিবন্ধিত।

অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় অপেক্ষা নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অধিক আইনগত সুবিধা পায়।

উদ্দীপকের জনাব সোবহান ও আরিফ তাদের মধ্যকার অংশীদারি ব্যবসায় নিবন্ধনকারী অফিস থেকে নিবন্ধন না করায় বিভিন্ন সমস্যায় পরে। তাদের ব্যবসায়ে একজন দেনাদার পঞ্চাশ হাজার টাকা পরিশোধের অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে আদালতে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। কারণ অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় সংগঠন ১০০ টাকা পাওনা আদায়ের অধিক কোনো পাওনা আদায়ের জন্যে দেনাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে না। এছাড়া তাদের ব্যবসায়টি অনিবন্ধিত থাকায় তাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সেক্ষেত্রে তারা ব্যবসায়টি বিলোপসাধনের জন্যে কোনো আইনি সাহায্য পাবে না। তাই সোবহান ও আরিফের ব্যবসায়ের পাওনা ১০০ টাকার অধিক অর্থাৎ ৫০,০০০ টাকা হওয়ায় দেনাদারের বিরুদ্ধে পাওনা আদায়ের মামলা করতে পারবে না।

সুতরাং বলা যায়, সোবহান ও আরিফের ব্যবসায়টি অনিবন্ধিত হওয়ার কারণে দেনাদারের বিরুদ্ধে তারা মামলা করতে পারেনি।

5 views

Related Questions