উক্ত চাষিদের ক্ষেতের রোগ দমনে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের আলমের ক্ষেতে উঁইপোকার আক্রমণ ঘটলেও জাহাঙ্গীর ও আনিসের ক্ষেতে ছত্রাক এর আক্রমণে দুই ধরনের রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে।
উঁইপোকার দমন ব্যবস্থা হিসেবে মুড়ি আখের চাষ করা যাবে না। সেচ সুবিধা থাকলে কয়েকদিন মাঠ পানিতে ডুবিয়ে রাখতে হবে। আক্রান্ত ক্ষেতে মাটির পাতিলে পাটখড়ি ভরে পুঁতে রাখতে হবে। এতে উইপোকা জমা হবে। ১৫ দিন পরপর এগুলো সংগ্রহ করে ধ্বংস করতে হবে।
লালপচা রোগের দমনে রোগ সহিষ্ণু জাতের আখের আবাদ করতে হবে। শোধন করা আখের বীজ ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ করা যাবে না। রোপণের পূর্বে বীজখণ্ড ব্যাভিস্টিন দিয়ে শোধন করতে হবে। স্মাট রোগের দমনেও রোগ সহিষ্ণু জাতের আখের চাষ করতে হবে। স্মাট আক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ না করা এবং গরম আবহাওয়ায় শোধিত বীজখণ্ড ব্যবহার করতে হবে। আক্রান্ত ঝাড় সম্পূর্ণভাবে জমি থেকে তুলে ফেলতে হবে।
উপরিউক্ত ব্যবস্থাগুলো আলম, জাহাঙ্গীর ও আনিসের ক্ষেতের রোগ দমনে নেওয়া দরকার, অন্যথায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।