1 Answers

অন্যান্য ফসলের মত কমলাও রোগ ও পোকা দ্বারা আক্রান্ত হয়। কমলার রোগের মধ্যে প্রধান হচ্ছে ক্যাংকার, ডাইব্যাক, পাতার দাগ, গ্রিনিং ভাইরাস রোগ। জলাবদ্ধ জমিতে শিকড় বা গোড়া পচা রোগও হতে দেখা যায়। গাছে এসব রোগ দেখা দিলে মেনকোজেব ১.৫ মিলি বা মেটালসিল ১ মিলি বা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড ৩ মিলি প্রভৃতি প্রতি লিটার পানিতে গুলে ৭- ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করে পাতা ভিজিয়ে দিবে। স্প্রের সাথে প্রতি ১৫ লিটার পানির জন্য ১-২ চা-চামচ সাবান গুঁড়া আঠালো বা স্টিকার হিসেবে দিবে। এছাড়া বাগান বা গাছ সর্বদা আগাছামুক্ত ও পরিচ্ছন্ন রাখবে।

কমলার পোকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাব, মাছি, মাকড়, লেবু প্রজাপতি, পাতা ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রভৃতি। এসব পোকা দমনের জন্য বাগান সব সময় পরিদর্শন করে আক্রমণের শুরুতেই পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। পোকা পাওয়া গেলে প্রথমে নিম তেল ২-৩ মিলি এবং রিপকর্ড ১০ ইঞ্চি ১-২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অতএব, কমলা ক্ষেতে রোগ ও পোকা দমনে সুজন উপরে উল্লিখিত পদক্ষেপগুলো নেবে।

5 views

Related Questions