1 Answers

কমলার নাগপুরী ও মনিপুরী জাত দুটো চাষ করে অনেক কৃষক লাভবান হলেও এর বিভিন্ন রোগ ও পোকা এ ফসলের অনেক ক্ষতি করছে।

রোগ ও পোকা দমনে কৃষি অধিদপ্তর প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এ ফসল চাষে উদ্বুদ্ধ করছে। কমলার রোগের মধ্যে প্রধান হচ্ছে কাণ্ডের ক্যাঙ্কার, ডাইব্যাক রোগ, পাতার দাগ রোগ, গ্রিনিং ভাইরাস রোগ। জলাবদ্ধ জমিতে শিকড় বা গোড়া পচা রোগও হতে পারে। গাছে এসব রোগ দেখা দিলে মেনকোজেব ১.৫ মিলি বা মেটালসিল ১ মিলি বা ব্লিটক্স বা কপার অক্সিক্লোরাইড ৩ মিলি/৪ গ্রাম প্রভৃতি প্রতি লিটার পানিতে গুলে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করে পাতা ভিজিয়ে দিতে হয়। স্প্রের সাথে প্রতি ১৫ লিটার পানির জন্য ১-২ চা-চামচ সাবান গুঁড়া আঠালো বা স্টিকার হিসেবে দেওয়া যায়। এছাড়া বাগান বা গাছ সর্বদা আগাছামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হয়।

কমলার পোকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাব পোকা, স্ক্যাব, মাকড়, লেবু প্রজাপতি, পাতা গর্তকারী পোকা প্রভৃতি। এসব পোকা দমনের জন্য বাগান সবসময় পরিদর্শন করে আক্রমণের শুরুতেই পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হয়। এছাড়া পোকা পাওয়া গেলে প্রথমে নিম তেল ২-৩ মিলি এবং সিপনোেসাড ১-২ মিলি প্রতি লিটার পানিতে গুলে স্প্রে করতে হয়।

উল্লিখিত রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা লাভবান ও কমলালেবু চাষে উৎসাহী হবেন।

5 views

Related Questions