1 Answers
অপরিণত বয়সে বিয়ে দেওয়া সামাজিক অপরাধ। বাল্যবিবাহে গর্ভধারণের জটিলতা সৃষ্টি হয়। সমাজকর্মী মিলন এই জটিলতা রোধে যেসব পদক্ষেপ নিবে তা হলো-
সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে চেষ্টা করবে। কোনো বাবা-মা অপরিণত বয়সে বিয়ের ব্যবস্থা করলে তাদের সাথে আলোচনা করে বিয়ের ব্যবস্থা প্রতিরোধে রুখে দাঁড়াবে। বাল্যবিবাহ প্রতিরোধ আইন সম্পর্কে সবাইকে জানাবে। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিবে। অপরিণত বয়সে বিয়ে করলে ছেলেমেয়ে উভয়ের মানসিক চাপ বৃদ্ধি পায়, উভয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। এছাড়া অপরিণত বয়সে গর্ভধারণে প্রতিবন্ধী ও অসুস্থ সন্তান জন্ম দিতে পারে। আবার অপরিণত বয়সে গর্ভধারণের ফলে মা ক্রমশ স্বাস্থ্যহীন হয়ে পড়ে ও স্বাভাবিক দৈহিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং পরিবারে অশান্তি-বিশৃঙ্খলা দেখা দেয়। এই সব তথ্য পোস্টার ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নিবে।