1 Answers

উৎকৃষ্ট খাদ্য সামগ্রীর সাথে নিম্নমানের, সস্তা, খাওয়ার অযোগ্য অথবা বিষাক্ত পদার্থের মিশ্রণকে ভেজাল বলে। বর্তমানে বাজারে যেসব দ্রব্যসামগ্রী পাওয়া যায় তার ৭০-৯০% ভেজাল।

খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে রিতাকে খাদ্যদ্রব্য ক্রয়ের পূর্বে তা টাটকা কি না সেদিকে লক্ষ রাখতে হবে। যেদিন রান্না করা হবে সম্ভব হলে সেদিনই মাছ, মাংস, দুধ ক্রয় করতে হবে। মাংস ক্রয়ের পূর্বে পশুর সুস্থতা নিশ্চিত হতে হবে। খাদ্যদ্রব্য কেনার পূর্বে মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করে নিতে হবে। শাকসবজি, ফলমূল তাজা ও টাটকা দেখে পরিষ্কার-পরিচ্ছন্ন স্থান থেকে ক্রয় করতে হবে। মাছ, মাংস, দুধ, ডাল ভালোভাবে ফুটিয়ে রান্না করতে হবে। কাঁচা খাওয়া যায় এমন জিনিস ভালোভাবে ধুয়ে খেতে হবে। ফল খাওয়ার পূর্বে অন্তত ৩০ মিনিট লবণমিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে ও মাছে ১০% ভিনেগার মিশিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এছাড়াও জনসচেতনতা সৃষ্টি করে ও প্রচার মাধ্যমগুলোর সহায়তায় রিতা খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধ করতে পারেন। 

4 views

Related Questions