1 Answers
তেলে ভাজা খাবার ফ্যাট জাতীয়। রিতা তেলে ভাজা খাবার খেতে পছন্দ করে। কিন্তু এ ধরনের খাবার তার পেটে সমস্যা করে। ফ্যাটের পরিপাক মুখবিবর, গলবিল, অন্ননালিতে হয় না। এটি সরাসরি পাকস্থলিতে গিয়ে পরিপাক ক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে সম্পূর্ণ পরিপাক হয় না।
ক্ষুদ্রান্ত্রের মধ্যে পিত্তরস, অগ্ন্যাশয়ের লাইপেজ ও আন্ত্রিক লাইপেজের প্রভাবে ফ্যাটের পরিপাক সম্পূর্ণ হয়। ক্ষুদ্রান্ত্রের ভেতরে পিত্তলবণ, বৃহদাণু ফ্যাটি এসিড, মনোগ্লিসারাইড ও ডাইগ্লিসারাইড ইত্যাদি পরস্পর মিলে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণিকা বা মিসেলা উৎপন্ন করে এবং এগুলো গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্ত্রের ঝিল্লি কোষের অভ্যন্তরে বিশেষায়িত হয়। বিশোষণের সময় পিত্তলবণ মিসেল থেকে মুক্ত হয়ে আবার ক্ষুদ্রান্ত্রের ভেতরে ফিরে আসে এবং কেবল ফ্যাটি এসিড, মনোগ্লিসারাইড প্রভৃতি অণু ঝিল্লির কোষে প্রবেশ করে। ক্ষুদ্রান্ত্রের কোষের মধ্যে কিছু মনোগ্লিসারাইড থেকে গ্লিসারল ও ফ্যাটি এসিড উৎপন্ন হয়। অর্থাৎ সরাসরি ফ্যাটের পরিপাক না হওয়ায় তেলে ভাজা খাবারের পরিপাকজনিত জটিলতার কারণেই রিতার পেটে সমস্যা হচ্ছে।