1 Answers
রোগ নিয়ন্ত্রণে খাদ্য নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। কিছু কিছু রোগে বিশেষ বিশেষ খাদ্য বর্জন করা প্রয়োজন হয়। যেমন- শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মিষ্টি জাতীয় তথা শর্করা জাতীয় খাবার বাদ দেওয়া জরুরি।
উদ্দীপকের রফিক সাহেবের রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই তার জন্য নিষিদ্ধ কিছু খাবার রয়েছে। সেগুলো হলো চিনি, গুড়, মধু, শরবত, যেকোন মিষ্টি জাতীয় খাদ্য, জ্যাম, জেলী, মিষ্টি, কেক ইত্যাদি। কারণ এতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে ব্যক্তিকে দুর্বল করে দেয়। এ কারণেই রফিক সাহেবের জন্য এসকল খাবার নিষিদ্ধ।
4 views
Answered