1 Answers

শাহীন সাহেবের দোকানের খাবার খেয়ে অসুস্থ হওয়াকে খাবারের বিষক্রিয়া বলে।

অসাবধানতা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য নষ্ট ও দূষিত হয়। দূষিত খাদ্য ও পানি খাওয়ার পর শরীরে যে অসুস্থতার লক্ষণনাদি দেখা যায় তা প্রধানত খাদ্যের মধ্যে উৎপন্ন বিষাক্ত দ্রব্যের জন্য হয়। এ বিষাক্ত উপাদান জীবাণু বৃদ্ধিতে উৎপন্ন হয়। একে খাবারের বিষক্রিয়া বলে।

শাহীন সাহেবের দোকানের খাবার অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরি করা হয়। ফলে রোগজীবাণু ও বিষাক্ত উপাদান খাদ্যে প্রবেশ করে বিষক্রিয়ার সৃষ্টি করে। সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। নানা কারণে খাবারে বিষক্রিয়া দেখা যায়। কিছু কিছু জীবাণু অনুকূল তাপে ও আর্দ্রতায় 'খাদ্যে বংশ বৃদ্ধি করে বিষ উৎপন্ন করে। স্টেফাইলোকক্কাস ও স্যালমোনেলা জীবাণুদ্বয় ব্যাপক আকারে বিষক্রিয়া বিস্তার করে। পোকামাকড় ও ছত্রাক দমনে কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হলে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় রাসায়নিক উপাদান ব্যবহার করা হলে বিষক্রিয়া ঘটতে পারে। টিনের পাত্রে টক ফল রাখলে টিন দ্রবীভূত হয়ে এক প্রকার বিষাক্ত উপাদান তৈরি করে। খাদ্যের মধ্যে। অবস্থিত বিষাক্ত উপাদানের জন্যও অনেক সময় বিষক্রিয়া হয়ে থাকে।

5 views

Related Questions