1 Answers
দীপা কোয়াশিয়রকর রোগে আক্রান্ত।
অতি শৈশবে শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হলে এবং বাড়তি খাবারে প্রোটিনের অভাব হলে শিশুরা কোয়াশিয়রকর রোগে আক্রান্ত হয়।
উদ্দীপকে দীপার এক বছর বয়সে তার ছোট ভাই সুমনের জন্ম হয়। এক বছর পর তার পেট অস্বাভাবিক মোটা এবং মুখ চাঁদের মতো গোল হয়ে যায়। দীপার এরূপ অবস্থাকে কোয়াশিয়রকর বলে। ছোট ভাই হওয়ার কারণে এক বছর বয়সে সে মায়ের দুধ থেকে বঞ্চিত হয়। এছাড়া তার বাড়তি খাবারে প্রোটিনের অভাব ছিল। তাই সে এ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগে আক্রান্ত হওয়ার কারণে প্রায়ই সে অসুস্থ থাকে। মেজাজও সবসময় খিটখিটে থাকে।
5 views
Answered