1 Answers
মিথিলার সন্তানটির জন্মের সময় অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছিল। যা তার মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। একারণেই তার সন্তানটি এখন বৃদ্ধি প্রতিবন্ধী।
নবজাতক শিশুর সার্থক অভিযোজন যে সকল বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রসবের প্রভাব অন্যতম। প্রসব প্রক্রিয়া যত জটিল হয় বিপদের আশঙ্কাও তত বেশি থাকে। ফলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।
যেসব শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে, সেসব শিশু জন্ম পরবর্তী পরিবেশে সহজে অভিযোজন করতে পারে। আর যেসব শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করে, সেসব শিশুর জন্ম পরবর্তী পরিবেশে অভিযোজনে সমস্যা হয়। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যত অসুবিধার মধ্য দিয়ে শ্বাসকার্য শুরু করবে, তার জন্ম পরবর্তী অভিযোজন তত জটিল হয়। ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি শ্বাসকার্য আরম্ভ না হয় বা অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, তখন অনেক শিশু মারা যায়। যেসব শিশু বেঁচে থাকে তাদের মস্তিষ্ক কোষের ক্ষতি হয়। ফলে শিশুর বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে।