1 Answers
আইরিনের শিশুটির সকল পরিবেশে খাপ খাওয়াতে না পারার কারণ হলো প্রসবকালীন প্রভাব তার মধ্যে বিরূপ প্রতিফলন ঘটিয়েছে। নবজাতকের সার্থক অভিযোজন যে সকল বিষয়ের ওপর নির্ভরশীল তার মধ্যে গর্ভ পরিবেশ ও প্রসবের প্রভাব অন্যতম।
গর্ভ পরিবেশ অনুকূলে থাকলে ভ্রূণ নির্ধারিত সময়ে জন্মগ্রহণ করে। ফলে জন্ম পরবর্তী পরিবেশের সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। আর প্রতিকূল গর্ভ পরিবেশে শিশু নির্ধারিত সময়ের পূর্বে জন্মগ্রহণ করে। ফলে পরবর্তীতে পরিবেশের সাথে অভিযোজন করতে সমস্যা হয় এবং অনেক ভ্রূণের মৃত্যুও ঘটে। আবার যে সকল শিশুর স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব হয়, সেসব শিশু জন্ম পরবর্তী পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে। কিন্তু অস্ত্রোপচারে জন্মগ্রহণকৃত শিশুদের জন্মপরবর্তী শ্বাসকার্যে অসুবিধা হয়। অনেকের মস্তিষ্কে ক্ষতি হয়। আবার পরবর্তীতে পরিবেশের সাথে খাপ খাওয়াতে অসুবিধা হয়। আইরিনের সন্তানেরও এ কারণেই অভিযোজনজনিত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি।