1 Answers
উদ্দীপকের জনাব রমজানের ফ্যাক্টরিটি সম্প্রসারণ না করতে পারার ফলে ভবিষ্যতে এর স্থায়িত অনিশ্চিত হয়ে পড়বে বলে আমি মনে করি ব্যবসায়িক কাজ বা আওতা বাড়িয়ে ব্যবসায় সম্প্রসারণ করা হয়।
এর জন্য দক্ষ কর্মী ও অবকাঠামোগত সুবিধা (বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা) প্রয়োজন। ব্যবসায় সম্প্রসারণ না হলে এর অস্তিত্ব হুমকির মুখে পড়ে। উদ্দীপকের জনাব রমজান গ্রামে একটি প্লাস্টিক সামগ্রীর ফ্যাক্টরি স্থাপন করেছেন। এর উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও বিক্রয় ও মুনাফা আশানুরূপ নয়। এছাড়া, গ্রামে অপর্যাপ্ত বিদ্যুৎ ও দক্ষ কর্মীর অভাব হওয়ায় ফ্যাক্টরি সম্প্রসারণও সম্ভব হচ্ছে না। জনাব রমজানের ফ্যাক্টরি সম্প্রসারিত না হলে বিক্রয় ও মুনাফার পরিমাণ আরও কমে যাবে। এক্ষেত্রে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে না পারলে, পণ্যের গুণগত মান ধীরে ধীরে কমে যাবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না থাকায় উৎপাদন ব্যবস্থায় সমস্যা হবে। এতে উৎপাদন খরচ বাড়বে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এভাবে লোকসানের পরিমাণ বাড়তে থাকলে ব্যবসায়ের কাজ একসময় বন্ধ করে দিতে হবে। ফলে জনাব রমজানের ফ্যাক্টরিটির স্থায়িত্ব অনিশ্চিত হয়ে পড়বে।