1 Answers
সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে জনাব শরিফ ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না।
পণ্য উৎপাদনের পর তা পরিবহনের মাধ্যমে ভোক্তার কাছে পৌছানো হয়। এজন্য প্রয়োজন হয় সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। এ ব্যবস্থা ভালো হলে পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে সময়মতো পৌছানো যায়। তাই পণ্য সরবরাহ ও ব্যবসায় সম্প্রসারণে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের জনাব শরিফ খুলনার তেঁতুলিয়ায় একটি মুরগির খামার স্থাপন করেন। তিনি খামারের ডিম তার এলাকায় বিক্রি করেন। এতে ভালোই মুনাফা হয়। এখন আরও লাভের আশায় খামারের ডিম খুলনা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে চান। এতে ব্যবসায় সম্প্রসারণ হবে। খুলনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী স্থানে ভৈরব নদী অবস্থিত। নদীতে সেতু নেই। তাই ভ্যান বা ট্রাকে পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। নদী পথে ডিম পরিবহন করাও নিরাপদ নয়। নৌকা বা ট্রলারে ডিম উঠানো- নামানোর সময় তা ভেঙে যেতে পারে। এতে আর্থিক ক্ষতি হবে। তাই বলা যায়, খারাপ যোগাযোগের কারণেই জনাব শরিফ ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না